Friday, 11 May 2012

না জানা খবর


জেনে গেছি সব না জানা খবর।
কেউ ভাবতে পেরেছিল
ভালোবাসার বন্ধুত্বের দেউলি হতে হবে !
ভালোবাসার ছাড়াছাড়ি হয় জেনেছিলাম এত কাল , এখন দেখলাম !
বন্ধুত্ব কি খু-উ-ব গভীর ছিল ?
বন্ধুত্ব ছাড়ার আগ্রহ ছিলোনা কারুর ?
সব জানলাম , মণীন্দ্র , নির্মল সব্বাই প্রতিষ্ঠিত
হবার লক্ষ্যে সঠিক শিক্ষা নিচ্ছে
শুধু আমার বুকেই একে যাচ্ছে সেকেন্ডারি পাশের মালা ।

কবে কোথায় আলাপচারিতা ,
পলিও জেনে গেছে  আমার ব্যর্থতা ,
ভালই হয়েছে
মিথ্যাচার অপবাদ ঘুচল এবার !
বান্ধবী শুধালে লজ্জা পেত
এখন না হয় দ্যাখা হলে মুখ ফিরিয়ে নেবে
অচেনা যায়গায় বলুক না কবিতা লেখে
জয় গোস্বামী , গীতা দেবীর মত নিঃসন্দেহে !
ধুস ! গৃহস্থ কবিতা কৈ ?

অনেক তো হোল লেখা-লেখি
সুপ্রিয় মেডিক্যালে চান্স পেয়েছে , চিঠি দিয়ে ছিল
ঝুমার পরীক্ষার খবর জেনেছি
ইংলিশে ভয় আছে ;
কাকীমা যেটে বলেছিলেন
যাবো , কিন্তু কোন অধিকারে যাবো ?
অনেক পুরনো রঙ জ্বলে গেছে
তবুও কি মন হাঁসফাঁস করে না ?

পারমিতার বিয়ে হয়ে গেছে , কল্যাণী থাকে ,
কোন এক কালে চিঠি দিয়ে ছিল , ভাল আছে !
স্বামী বড় চাকুরীজীবী ,
আর্তনাদ গাড়ির কাছাকাছির মানুষ , বড় সুখের !

আর আমিতো হেটে চলেছি রুক্ষতায়
বুকে কোন ডিগ্রী নেই
কবিত্ব ? কবিত্ব কৈ কবির মত !
গোমাংস বিদ্যা ; ওরা আমার খবর সব্বাই জেনে গেছে ।

আরও কতকাল জানবে ওরা ,
আমি সেদিনও যেন না জানার মতই জানি
পলি বাপ্পা দেবা'র একান্ত প্রিয় খবর ...
আমি অকবি শব্দ বিচ্ছেদ করি ।