Friday, 11 May 2012

কিষাণ ...


টুপটুপ খসে পরে বৃষ্টি সেই অক্ষরেখায়, মালকোঁচা মেরে , চাপিয়ে মাথালি পথ ভাঙ্গে সমগ্র শ্রাবণ কিষাণ , পোয়াতি বধু তার নির্জন অবহেলায় ঈশ্বরে নিযুক্ত দেবদাসী , ক্যালেন্ডারের পাতা উল্টে উল্টে মাস- বছর এসে ফিরে যায় গাছের বয়স বাড়িয়ে , আল,নালাকেটে ভ্যাপা বৈশাখে "ভগিরত" কিষাণ জলসেচন , জীবনের হিসাব বড়ই গোলমেলে , ঠিক সময় ঠিক রকম বস্তু হস্তগত করে নিতে হয় , নইলে পস্তাতে হয় দ্বিতীয় দিনে । 
সম্বল বলতে মাত্র ক'বিঘা সাধু জমিন , জমিন নয় মা , সারাবছর মুখের হাসি ধরে রাখতে পেরেছে এই মায়ের জন্য , আসলে চাহিদা এক ফাঁকা সই চেক ... সেখানে সংখ্যা বসানোর অভিপ্রায়ে কত জীবন ভেসেছে গাঙে ইয়াত্তা নেই , কিষান বোঝেন না এতশত , গোগ্রাসে সকালের খাবার মুখে দিয়ে ছুট - এক ছুটতে ছুটতে ঘোষ'দের সতেরবিঘা ধানী পেরিয়ে মহেন মণ্ডলের পটল ক্ষেতেঁ যখন পা রাখে তখন সূর্যি দিচ্ছে টুকি , আজ কি তবে দেরী হয়ে গেল ?
জীবনে কতকিছু দেরী হয়ে যায় - কতকিছু সময়মত হয়না বলেই সময় বলে আসি , আবার দেখা হবে অন্যকোন খানে , বেশ ছিল কিষাণের জীবনের সন্ধ্যা রাত , রেডিও তে নিয়মিত সংবাদ যাত্রা নাটকে আর সঙ্গীতে আবসর , আর কি চাই .........
জীবন শোনে না জীবনের কথা খুঁজেও দ্যাখে না জীবনের মানে , জীবন ধরেই শোকসভা আর যবনিকা পতন দৃশ্যের , অথচ দৃশ্যান্তরে'র যে জীবন থাকে তারা রাত্রি গভীর হলে কেঁদে নিয়তির সাথে খোঁজ রাখেনা কেউ !

যাদের যেখানে থাকার কথা থাকে তারা সেখানে থাকে না চিরকাল , যাদের থাকার কথা নয় তারা থেকে যায় নির্দ্বিধায় , আর সংবদ্ধ তিন চারটে প্রাণ তাকিয়ে থাকে যার চোখের ঈশারায় দেখে সেই মানুষ এক দিন ফানুস হয়ে উড়ছে দিগন্তে .........
এই শূন্যতা , এক গভীর শূন্যতা কিষাণী বধু অবলুপ্তির এই বিশ্ব প্রতিনিধি হয়ে দাঁড়ায় যখন সমাজে , লোভী চোখ দৃশ্য ধর্ষক ,

হা করে তাকিয়া আছে কিষাণের ভূমি , ভূমিপুত্র নেই বলে কি দুঃখ আছে মায়ের ! কোদাল ভালোবেসেছিল কিষাণ, হাতের পেশীতে অসুরের ত্বেজ , কিষাণ নেই - কিসানি ও বুঝে গেছেন জীবনের রহস্য ।

" মা আসছি " " হা দেখে শুনে যাস " বেশ কাটছে সময় এই দুই কামরার ভাড়াবাড়ি , প্রতিদিন খাদ্যর লাইনে এবং একটা অপরিচিত শরীর বাড়ে বাসে ।
কিষাণ দেখে যেতে পারেনি তার সেই ছোট্ট মেয়ে কতাখানি বড় হয়ে গেছে এই কংক্রিট জঙ্গলে , কিষাণের মেয়ে কৃষি শেখেনি এমন কি বোঝেনি জলের রূপভেদ , শুধু বুঝেছেন এই সময় শুধু ফাঁকি দেওয়া আর ইঁদুর দৌড়ের আসরে মত্ত ভগবান !